Logo

জাতীয়

আচরণবিধি ও সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে ইসির বৈঠক আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:২৭

অ
আচরণবিধি ও সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে ইসির বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

সভায় যেসব বিষয় আলোচনা হবে :

(ক) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫;

(খ) জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত;

(গ) বিবিধ।

এর আগে সীমানা নির্ধারণ নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আবেদন জমা পড়েছে ৬০৭টি। ৭৫টি আসনের পুনর্বিন্যাস চেয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে আবেদন করেছেন। প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, মর্যাদা, জনসংখ্যা, ভোটসংখ্যা ও ঐতিহাসিক ভিত্তিও সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। এছাড়া ২২৫টি আসনে কোনো আবেদনই পড়েনি। সেগুলোতে আমরা হাত দেব না।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন