Logo

জাতীয়

মাদক পাচারে নারী-শিশুদের জড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৩:২৪

অ
মাদক পাচারে নারী-শিশুদের জড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদক পাচারে নারী ও শিশুদের ব্যবহার করা হচ্ছে, ফলে তারাও ধীরে ধীরে মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহারে মাদক পাচারের নতুন নতুন কৌশল তৈরি হচ্ছে। এই প্রযুক্তিনির্ভর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় মাদকবিরোধী প্রচারণা জোরদার করতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য বিভাগীয় পর্যায়ে নিরাময় কেন্দ্র পরিচালনার উদ্যোগ নিতে হবে।

মাদক পাচারকে বহুমাত্রিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করলেই হবে না, মাদক প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমেই এ ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।

অনুষ্ঠানে মাদকবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

এনএমএম/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন