Logo

জাতীয়

বিমানে পাখির আঘাত, নিরাপদে ফিরল দেড়শতাধিক যাত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৫:২৪

অ
বিমানে পাখির আঘাত, নিরাপদে ফিরল দেড়শতাধিক যাত্রী

ছবি : সংগৃহীত

আকাশে উঠেই ‘বার্ড হিট’-এর শিকার হলো সিঙ্গাপুরগামী বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড্ডয়নের পরপরই পাখির আঘাতে বাধাগ্রস্ত হয় উড়োজাহাজটি। তবে দক্ষ পাইলটের সঠিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইট বিজি ৫৮৪। তবে আকাশে ওঠার পর মাত্র ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় উড়োজাহাজের এক পাখায় পাখির আঘাত লাগে। এতে দ্রুতই ক্যাপ্টেন বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

সকাল ৮টা ৫৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং পার্ক করা হয় বে-১৪ নম্বরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার অপূর্ব দেওয়ান বলেন, পাখির আঘাতে উড়োজাহাজের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। তাদের অন্য একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন।

এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন