Logo

জাতীয়

ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০

অ
ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় স্বরাষ্ট্র উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর সময় বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন শামীম আহমেদ। শতভাগ দগ্ধ অবস্থায় তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

শামীম আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়। প্রায় দুই দশক ধরে তিনি ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত টঙ্গী ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করছিলেন। তার সহকর্মীদের ভাষায়, তিনি ছিলেন সাহসী, দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ একজন ফায়ার ফাইটার।

শামীমের মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা জানিয়েছেন, দেশের মানুষের জান-মাল রক্ষায় জীবন উৎসর্গ করে গেছেন শামীম।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন