Logo

জাতীয়

২৩ ঘণ্টা পর সব রুটে মেট্রোরেল চলা শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৩

অ
২৩ ঘণ্টা পর সব রুটে মেট্রোরেল চলা শুরু

ফার্মগেট এলাকার কাছে মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সাড়ে ২৩ ঘণ্টা পর সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী গণমাধ্যমকে বলেন, আম্রা ১১টা থেকে সব রুটে অপারেশন শুরু করেছি।

গতকাল দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও সেকশনে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকে।

গতকালের দুর্ঘটনার প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করে সব রুটে মেট্রো ট্রেন চালানো শুরু করলো ডিএমটিসিএল।

 আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মেট্রোরেল

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন