Logo

জাতীয়

নির্বাচনের ব্যালট গেল ১৩ জেলায়, আজ যাচ্ছে আরও ৮ জেলায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০

নির্বাচনের ব্যালট গেল ১৩ জেলায়, আজ যাচ্ছে আরও ৮ জেলায়

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির উপসচিব রাশেদুল ইসলাম বলেন, ‘রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় আজ ব্যালট পাঠানো হচ্ছে।’ সোমবার ব্যালট পাঠানো হচ্ছে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার জন্য।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার ব্যালট।

ব্যালট পেপারের সঙ্গে নির্বাচনী অন্যান্য সামগ্রীও পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচন সামগ্রী সংরক্ষিত থাকবে। ভোটের আগের দিন এগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

এবার ৬৪ জেলার ৩০০ আসনে মোট ২০১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর