Logo

জাতীয়

পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬

পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু

পোস্টাল ব্যালটে নিবন্ধিত কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির আউট অব কন্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ থেকে কারাবন্দিদের পোস্টাল ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

এদিকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসি।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর