Logo

জাতীয়

নির্বাচন ও রমজান ঘিরে দেশের সব মাদরাসায় টানা দেড় মাসের ছুটি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২

নির্বাচন ও রমজান ঘিরে দেশের সব মাদরাসায় টানা দেড় মাসের ছুটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে দেশের সব মাদরাসায় টানা দেড় মাসের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের ঘোষিত সাধারণ ছুটির মধ্য দিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই অবকাশ চলবে মোট ৪৬ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় ছুটির ধারাবাহিকতা বজায় থাকবে।

পরবর্তী সময়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসায় শুরু হবে পবিত্র রমজান মাসের ছুটি। এর মধ্যেই পড়ছে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবেকদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

এ ছাড়া ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ছুটির পর্ব আরও দীর্ঘ হচ্ছে। সব মিলিয়ে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এটাই চলতি শিক্ষাবর্ষে সবচেয়ে দীর্ঘ ছুটি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিনের ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে, যা আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর