প্রোক্লেমেশন নিয়ে কালক্ষেপণ করতে চাই না : উমামা ফাতেমা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:০০
প্রোক্লেমেশন নিয়ে কালক্ষেপণ করতে চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উমামা ফাতেমা বলেন, ‘গত পাঁচ মাসে সরকারের প্রোক্লেমেশন ঘোষণার কথা মনে হয়নি? তারা কি সময় পায়নি? এখন তারা প্রোক্লেমেশন ঘোষণার যে উদ্যোগ নিয়েছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু প্রোক্লেমেশন নিয়ে আমরা আর কালক্ষেপণ করতে চাই না।’
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। জুলাই আন্দোলনে নিহত-আহতদের প্রতি ন্যায়বিচার হয়নি।’
জুলাই চলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মধ্যে এখনো জুলাইয়ের স্পিরিট আছে। আমরা একাত্তর ও নব্বইয়ের মতো চব্বিশকে ব্যর্থ হতে দেব না।’
ডিআর/এমজে

