ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে মঙ্গলবার রাত ১১টা ১২ মিনিটে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য এখনও জানা যায়নি।
ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
এএস/

