Logo

জাতীয়

বিপ্লবীদের ওপর আক্রমণ হলে দায়ভার সরকারের : হাসনাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

অ
বিপ্লবীদের ওপর আক্রমণ হলে দায়ভার সরকারের : হাসনাত

বিপ্লবীদের ওপর আক্রমণ হলে দায়ভার সরকারের বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যদি কোনো বিপ্লবীর ওপর আক্রমণ করা হয়, এই সরকারকে তার দায়বভার নিতে হবে। আজ এতদিন হয়ে গেছে এখন পর্যন্ত বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের বিচার অতি শিগগির নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নেই। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

৩ আগস্টের একদফা ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এই শহীদ মিনার থেকে আমরা একদফা ঘোষণা দিয়েছিলাম। অনেকেই আমাদের এই অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। এ জন্য সচিবালয়ে, পুলিশ বিভাগে ষড়যন্ত্র চলে।’  

‘রিয়েলিটি’ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বলতে চাই, আপনারা রিয়েলিটি মেনে নেন। এই দেশে খুনি হাসিনার পুনর্বাসন হবে না। গত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার প্রতিটি রাজনৈতিক দলকে নির্যাতনের মধ্যে দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।’

সরকারকে ‘আপনাদের কাজটা কী’ প্রশ্ন করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ডাকে মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা এই সরকারকে বলতে চাই, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি। আপনাদের কাজটা কী? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন