Logo

জাতীয়

ভোটে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে : ইসি মাছউদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১

ভোটে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে : ইসি মাছউদ

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ‘সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে শেষ পর্যন্ত—এটাই আশা করি।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শুরু হওয়ার পর তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

অপর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না। ‘আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে। হেলিকপ্টার, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার মাধ্যমে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। আলহামদুলিল্লাহ, ছোটখাটো ঘটনার বাইরে বড় কোনো সমস্যা দেখছি না।’

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। এ বিপুল ভোটার উপস্থিতি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর