Logo

জাতীয়

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে মোটরসাইকেল চলাচলে আজও (১৩ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহন চলাচল করবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) কার্যকর থাকবে। এর পাশাপাশি ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

নিষেধাজ্ঞার আওতায় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক এবং জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসা সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র পরিবহনকারী যানবাহন, বিমানবন্দর যাতায়াত বা দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনসহ কিছু বিশেষ যানবাহন শিথিল থাকবে।

প্রত্যেক প্রার্থীর নির্বাচনী এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের যানবাহনও সংশ্লিষ্ট অনুমোদন সাপেক্ষে চলাচলে স্বীকৃত হবে। জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

সাধারণ জনগণকে মোটরসাইকেল ব্যবহার থেকে বিরত থাকতেও বলা হয়েছে, অন্য সব যানবাহন নির্ধারিত নিয়ম অনুযায়ী চলতে পারবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর