শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০
অধ্যাপক আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামীকাল শনিবার একটি প্রেস ব্রিফিং ডেকেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের ফলে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। ধারণা করা হচ্ছে, আগামীকালের প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করবেন।
এএস/

