Logo

জাতীয়

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

ছবি : বাংলাদেশের খবর

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও প্রস্তাবিত সংস্কারের ওপর অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সংবিধান সংস্কারের পক্ষে (‘হ্যাঁ’ ভোটে) ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি ভোট পড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ গেজেট বিজি প্রেস থেকে প্রকাশিত হয়।

গেজেটে জানানো হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি।

বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গণভোটে মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের লক্ষ্যেই ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। এ সনদে বর্ণিত প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের সরাসরি মতামত ও সম্মতি যাচাইয়ের জন্য এ গণভোটের আয়োজন করা হয়েছে।

নির্বাচন কমিশন ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’-এর ১৬ ধারার (৩) উপধারা অনুযায়ী এ ফলাফল সরকারিভাবে গেজেটভুক্ত করে প্রকাশ করেছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর