Logo

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অপতথ্য প্রচার হচ্ছে : প্রেস সচিব

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অপতথ্য প্রচার হচ্ছে : প্রেস সচিব

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে ‘অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য’ প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ওই পোস্টে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, ব‍্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার নিকট দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।’

সবশেষ শফিকুল আলম বলেন, ‘অতএব, বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার প্রেস সচিব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর