Logo

জাতীয়

নিয়োগ পেলেন ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫২

নিয়োগ পেলেন ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পাঁচজনের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান পূর্বে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২ এর ধারা ৩(১)-এর ক্ষমতা প্রয়োগ করে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পাঁচজনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে, ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকের মাধ্যমে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর