Logo

জাতীয়

বন্ধ ঘোষণা করা হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩

বন্ধ ঘোষণা করা হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পেজটিতে পোস্ট করা এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এর মধ্য দিয়ে গত ১৮ মাস ধরে সক্রিয় থাকা সরকারের গুরুত্বপূর্ণ এই ডিজিটাল যোগাযোগ মাধ্যমটির কার্যক্রম শেষ হলো।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের পক্ষ থেকে শেয়ার করা ওই বার্তায় জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।

বিদায়ী বার্তায় পোস্ট করা ফটোকার্ডে লেখা হয়েছে, গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। 

দেড় বছর রাষ্ট্র পরিচালনার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রধান উপদেষ্টার দাপ্তরিক এই পেজটি বন্ধ করা হলো।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর