শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শেরেবাংলানগর এলাকায় অবস্থিত সমাধি প্রাঙ্গণে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতারা মহান আল্লাহর কাছে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করেন।
এর আগে সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়।
এসএসকে/

