Logo

জাতীয়

পত্রিকার সম্পাদক হলেন সাবেক প্রেস সচিব শফিকুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৭

পত্রিকার সম্পাদক হলেন সাবেক প্রেস সচিব শফিকুল

ফাইল ছবি

সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন কর্মস্থলে যোগদান করেছেন। তিনি একটি নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’ (The Daily Waadaa)-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম লিখেন, ‘আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি!!!’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেয় নতুন মন্ত্রিসভা। এর পরপরই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজটিও বন্ধ ঘোষণা করা হয়।


সরকার পরিবর্তনের এই আনুষ্ঠানিকতার একদিন পরই নিজের নতুন কর্মস্থলের কথা জানালেন বিদায়ী প্রেস সচিব। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। শফিকুল আলম সেই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রেস সচিব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর