Logo

জাতীয়

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’, দায়িত্বে ১৫ সদস্যের কমিটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৪

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’, দায়িত্বে ১৫ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত

সরকারের পরিকল্পিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটিতে অর্থমন্ত্রী আমীর খসরুকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন; উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ আরও অনেকে।

এ ছাড়া কমিটিতে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

এ বিষয়ে সচিবালয়ে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘তিন দিনের মধ্যে এ কমিটি প্রতিবেদন জমা দেবে।’

এর আগে বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথমে হতদরিদ্র পরিবার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ। তিনি বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রকল্পের জন্য কয়েকটি জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে হতদরিদ্র পরিবারকে সুবিধা দেওয়া হবে; পর্যায়ক্রমে তা সম্প্রসারণ করা হবে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর