১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কার্যক্রম উদ্বোধন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৪
আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় প্রত্যেকটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।
এমবি

