বাংলাদেশে ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৯
ছবি: সংগৃহীত
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী ১৯ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
জ্যোতির্বিদদের হিসাবে, চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়। সে হিসাবে দেশে ২১ মার্চ ঈদুল ফিতর হতে পারে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে চাঁদ দৃশ্যমান হবে না। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।
স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউমকে তিনি বলেন, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এএস/

