Logo

জাতীয়

৫ জেলার ডিসি প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:০৩

৫ জেলার ডিসি প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 

রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রত্যাহারকৃত জেলা প্রশাসকরা হলেন- গাজীপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড় জেলার জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোণা জেলার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর