Logo

জাতীয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা : ঢাকার শাহজালালে ২১০ ফ্লাইট বাতিল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৪:০৭

মধ্যপ্রাচ্যে উত্তেজনা : ঢাকার শাহজালালে ২১০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে একাধিক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকার কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

৫ মার্চ আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে ছয় দিনে ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইট দুবাইয়ের (দুবাই) ৪টি ফ্লাইট।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর মধ্যপ্রাচ্য ইরান-ইসরায়েল যুদ্ধ ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর