শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০০:৪৬
ছবি: সংগৃহীত
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে শিক্ষকদের প্রত্যেককে ট্যাব দেওয়া হবে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। সোমবার (৯ মার্চ) রাতে শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, বিএনপির নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ১৮০ দিন বা ছয় মাসের একটি কর্মসূচি নিতে যাচ্ছে সরকার। সোমবার এ কর্মসূচির বিস্তারিত রূপরেখা প্রণয়নে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির রূপরেখায় শিক্ষকদের ট্যাব দিতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই, শিক্ষা কারিকুলাম রিভিউসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এএস/

