Logo

জাতীয়

সংবিধান মেনে এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২২:২১

সংবিধান মেনে এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সংবিধান মেনেই ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও সব কার্যক্রম সংবিধান অনুসরণ করেই পরিচালিত হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনসহ সব কার্যক্রমই সংবিধানের বিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলাদা শপথের দাবি তুলছে এবং জোর করে এসব কথা বলছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং তা বাস্তবায়নে কাজ চলছে।

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখন সমালোচনা করছেন, তাঁদের অনেকেই নির্বাচনের পর সুবিধা বুঝে আগে স্বাক্ষর করেছিলেন।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর