স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ থাকবেন প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০১:১৭
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। এতে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। অনুষ্ঠানস্থলে সর্বসাধারণের প্রবেশ গেট ২, ৩, ৪, ১০ ও ১১ বলে জানায় আইএসপিআর।

