সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের সাবেক ম্যারেজ রেজিস্ট্রার, উপজেলার রামেশ্বরগাঁতী গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী হাবিবুর রহমানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ (৮ মে, ২০২৬। ২০০৩ সালের ৮ইমে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৪৭বছর।পরদিন গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ জানানোহ য়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ৩ মেয়েসহ গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
উল্লেখ্য, তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সাবেক বিজনেস এডিটর ও অভিবাসন, স্কিলস ও স্টাডি এবরোড স্পেশালিস্ট নূরনবী সিদ্দিক সুইন- এর পিতা।

