Logo

জাতীয়

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:১১

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং এ রোগে শিশু মৃত্যুর ঘটনাগুলোর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য সচিব বলেন, “হামে শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে তা সবাইকে জানানো হবে।” তিনি আরও বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে এবং সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, “রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। প্রত্যেকটি ঘটনায় তদন্ত হওয়া দরকার।”

‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক ও স্বাস্থ্যখাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন এবং হামের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন