Logo

জাতীয়

আইসিএমএবি প্রতিনিধিদলের সঙ্গে বিদ্যুৎ বিভাগের সচিবের সাক্ষাৎ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০০:৩৩

আইসিএমএবি প্রতিনিধিদলের সঙ্গে বিদ্যুৎ বিভাগের সচিবের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মো. কাউসার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার (৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে আইসিএমএবি প্রতিনিধিদল ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে সচিবকে অবহিত করে এবং দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (সিএমএ) পেশার উন্নয়ন ও বিকাশ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। 

সচিব দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং পেশাটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট  আব্দল মতিন পাটোয়ারী ও এসএম জহির উদ্দিন হায়দার; সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: মুশফিকুর রহমান; সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম; ডিবিসি কাউন্সিল সদস্য মো. জসিম উদ্দিন; এবং নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল আলম।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন