Logo

জাতীয়

পরিবেশ দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ২০:৪৭

পরিবেশ দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা ব্যাপকহারে বৃদ্ধির জন্য পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরে শনিবার (১৬ মে) বিকাল ৩টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। প্রতিযোগিতায় শিশু-কিশোরদের আঁকা ছবি মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক এবং বাংলাদেশ শিশু একাডেমির শিশু চিত্রকলা বিশেষজ্ঞ, প্রোগ্রাম অফিসার, চারুকলা (অবসর) সামিনা নাফিজ। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি ক গ্রুপ: অনূর্ধ্ব ৮ বছর; খ গ্রুপ: ৮ থেকে অনূর্ধ্ব ১২ বছর; গ গ্রুপ: ১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর এবং বিশেষ চাহিদাসম্পন্ন গ্রুপ: বয়স শিথিলযোগ্য। শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীদের নাম আগামী ২০ মে পরিবেশ অধিদপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.doe.gov.bd-এ প্রকাশ এবং টেলিফোনে জানানো হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রাজিনারা বেগম ও পরিচালক (প্রশাসন) পারভেজ চৌধুরীসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন