"অর্থনৈতিক উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব" শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
এনএসএস
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৭
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) উদ্যোগে "অর্থনৈতিক উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব" শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন ইন্সটিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক মনসুর মুসা। এর আগে সেমিনারের উদ্বোধন করেন এ আয়োজনের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি মাউশি’র মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল।
স্বাগত বক্তব্য রাখেন আমাই’র অতিরিক্ত পরিচালক আবুল কালাম। আমাই পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গুলশান আরা; অধ্যাপক ড. মুহম্মদ মনিনুর রশীদ; অধ্যাপক ইব্রাহিম হোসেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মুহাম্মদ আলী জিন্নাহ; অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম; অধ্যাপক ড. সাখাওয়াত আনসারী; ড. মনিরা বেগম।
সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীীসহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অর্থনৈতিক উন্নয়নে তৃতীয় ভাষার গুরুত্ব যেমন উঠে আসে ঠিক একইভাবে বিষয়টিতে আরও আলোচনা হওয়া দরকার বলে মত প্রকাশ করেন ভাষাবিজ্ঞানীরা।

