Logo

জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায়

​ধানমন্ডি কাকলি হাই স্কুলের আশপাশে ডিএসসিসির অভিযান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ২০:২০

​ধানমন্ডি কাকলি হাই স্কুলের আশপাশে ডিএসসিসির অভিযান

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে স্কুলের আশেপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে, জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়।

ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় পাঁচটি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নগরীর উন্মুক্ত স্থান ও ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন