Logo

জাতীয়

পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২১:০৮

পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

‎বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ মর্যাদার পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।‎

‎বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে এ আদেশ দেওয়া হয়।‎

‎বদলিকৃত কর্মকর্তারা হলেন—পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেল, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেল, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দফতরে ও ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।‎

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ২৯ জুলাই তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করবেন। অন্যাথায় ৩০ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন