সব ধরনের গুঞ্জনের অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে পদত্যাগের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
হোয়াটসঅ্যাপে একটি গণমাধ্যমকে পদত্যাগের বিষয়ে তিনি বলেছেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’
এদিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সংবাদ সম্মেলনে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংসদ সচিবালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্পিকার অথবা তার প্রতিনিধি বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
তবে এ বিষয়ে সংসদ সচিবালয়ও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
বাংলাদেশের খবর/এইচআর

