Logo

জাতীয়

বিমান বাহিনী সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

অ
বিমান বাহিনী সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতির মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। 

রোববার (১৮ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৫ অক্টোবর আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। মেইলের মাধ্যমে দুদককে বিষয়টি নিশ্চিত করে ইন্টারপোল।

এর আগে গত বছরের ১১ নভেম্বর আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেয় আদালত।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করে দুদক।


বাংলাদেশের খবর/এইচআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন