Logo

জাতীয়

জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫০

অ
জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই শুনানির তারিখ নির্ধারণ করে। শুনানির জন্য জামায়াত নেতার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

এটিএম আজহারুল ইসলাম ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগও তার মৃত্যুদণ্ড বহাল রাখে।

২০২০ সালের ১৯ জুলাই তিনি আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেন। এই আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন