রাজধানীতে জুমার নামাজের উদ্দেশে বের হয়ে আর বাসায় ফিরেননি এক বৃদ্ধ। গতকাল শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জুমার নামাজের উদ্দেশে বের হন তিনি। এরপর আর বাসায় ফিরে আসেনি ওই বৃদ্ধ।
এ বিষয়ে তার ছেলে ফেরদৌস বাবার সন্ধান চেয়ে সহৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ জানিয়েছেন।
তিনি জানান, আমার বাবা গত ০৩/০৭/২৬ইং তারিখে আমার ফুফুর বাসা বসুন্ধরা আবাসিক এলাকা বাসা নং: ২৫২, রোড নং: ০১ , বি-ব্লক, ঢাকা থেকে দুপুর ১টায় জুমার নামাজের উদ্দেশে বেরিয়ে আর বাসায় ফিরেননি। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে অতি সত্তর জানানোর জন্য অনুরোধ করা হলো।
বিনীত, ফেরদৌস, ফোন : ০১৩১২৪৮২৩৮৫
ঠিকানা: মো : আবদুল কুদ্দুস, গ্রাম : খাজুরিয়া, থানা : সেনবাগ, জেলা : নোয়াখালী।
বাংলাদেশের খবর/এইচআর

