Logo

রাজনীতি

হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্ট : রিজভী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮

অ
হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্ট : রিজভী

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

রোববার (১ ডিসেম্বর) রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ের খবর পাওয়ার পরপরই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেয়েছেন।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন