‘বিএনপিতে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯
বিএনপিতে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
শনিবার(৩০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘বিএনপি দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীদিনেও এ ধারা অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন। জনগণের আস্থা অর্জন করতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দলে যাতে কোনো প্রকার অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারে, এ জন্য সব নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। দলকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদ হাসান।
আরও বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
হাফিজুর রহমান/এমজে

