Logo

রাজনীতি

‘কোটা আন্দোলন সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার কৃতিত্ব শেখ হাসিনার’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩১

অ
‘কোটা আন্দোলন সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার কৃতিত্ব শেখ হাসিনার’

ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন সরকার পতন আন্দোলনে রূপান্তর হওয়ার কৃতিত্ব শেখ হাসিনার নিজেরই বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় 'গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার : সম্ভাবনা ও সংকট' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

আনু মুহাম্মদ বলেন, ‘আওয়ামী লীগ ঠিক মতো নির্বাচন দিলে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে থাকতে হতো না।’

তিনি আরও বলেন, ‘এই অভ্যুত্থানের পর আমাদের সফলতা হলো, সরকারকে উৎখাত করা, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নির্যাতনের কারখানা বন্ধ হওয়া এবং আলোচনার সুযোগ তৈরি হওয়া।’

আলোচনায় অতিথি হিসেবে ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম সারোয়ার, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিআর/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন