Logo

রাজনীতি

বিএনপির তিন সংগঠনের প্রতিনিধি যাচ্ছেন ভারতীয় হাইকমিশনে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩

অ
বিএনপির তিন সংগঠনের প্রতিনিধি যাচ্ছেন ভারতীয় হাইকমিশনে

ছবি : সংগৃহীত

স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির তিন সংগঠনের ৬জন প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিয়ম মানতে হয়। আমরা ভারতীয় হাইকমিশনে কথা বলেছি। কথা অনুযায়ী বিএনপির তিন সংগঠনের ৬ জন প্রতিনিধিকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে প্রস্তাবে রাজি হয়ে ইতোমধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দেয় পুলিশ। 

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে যৌথভাবে এই কর্মসূচির ডাক দিয়েছিল জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। 

ডিআর/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন