Logo

রাজনীতি

১৭ শহীদের পরিবারের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৪৯

অ
১৭ শহীদের পরিবারের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া জামালপুরে শহীদ পরিবারদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ। ছবি : বাংলাদেশের খবর

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া জামালপুরে ১৭ জন শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জামালপুর জেলা শহরের ডাকবাংলো মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত শহীদদের স্বজনরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় তাদের দাবি শুনে সর্বাত্মক সহযোগিতা এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে তাগিদ দেওয়ার আশ্বাস দেন নাহিদ ইসলাম।

এ সময় অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতারা এবং জামালপুর জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন