Logo

রাজনীতি

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় : রাজনাথ সিং

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩

অ
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় : রাজনাথ সিং

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবর বিবিসি’র।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাজনাথ সিং। এ সময় বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে তিনি গভীর শোক ও সমবেদনার বার্তা লেখেন।

বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান।

শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের নানা দিক তুলে ধরে সংক্ষিপ্ত মতবিনিময়ও হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন