Logo

রাজনীতি

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের কূটনীতিকদের মন্তব্য ও তৎপরতা সন্দেহজনক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত ভোট কারচুপির নির্বাচন প্রতিবেশী দেশ ভারত সমর্থন করেছিল। তার অভিযোগ, এবারও নির্বাচনকে ঘিরে একই ধরনের ষড়যন্ত্র চলছে।’

গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। জোট নেতারা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী বলে জানান নাহিদ ইসলাম।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‘একদিনে দুই ভোট’ আয়োজনকে ঘিরে সরকার ও নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ায় প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, জুলাই সনদ কার্যকরের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সরকারও প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর