Logo

রাজনীতি

দেশ এগোবে নাকি বিভাজনের দিকে যাবে, সিদ্ধান্ত জনগণের : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭

দেশ এগোবে নাকি বিভাজনের দিকে যাবে, সিদ্ধান্ত জনগণের : মির্জা ফখরুল

দেশ সামনে এগিয়ে যাবে নাকি বিভাজনের দিকে যাবে, সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি দেশবাসীকে অনৈক্য, বিভাজন ও অশান্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ (সদর) আসনের পৌরসভার জাগরণী ক্লাব স্কুল মাঠে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে এই নির্বাচন এসেছে।” তিনি বিভাজনের রাজনীতি বন্ধে দেশবাসীকে সজাগ থাকার এবং সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, দল ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

এদিকে, নির্বাচনের আগে বিএনপির প্রচারণা জোরদার করতে দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তরাঞ্চল সফরে আসছেন। আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী সফর করবেন। আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের সমাবেশে যোগ দিতে ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এ সময় নির্বাচনী গণসংযোগে ঠাকুরগাঁও পৌর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর