Logo

রাজনীতি

আজ ৬ জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯

আজ ৬ জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দক্ষিণাঞ্চলে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে তার এই গুরুত্বপূর্ণ সফর শুরু হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ দিয়ে শুরু হওয়া এই সফর পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি ও নড়াইল হয়ে ফরিদপুরের বোয়ালমারী জনসভার মধ্য দিয়ে শেষ হবে।

জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে বরিশাল বিভাগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে দলীয় প্রধানের এই আগমন তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলবে।

দক্ষিণাঞ্চলের কর্মসূচি শেষে আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে নির্বাচনী জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান। সেখানেও বড় শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর