Logo

রাজনীতি

বিএনপির ঢাকার নির্বাচনী জনসভা বাতিল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৬

বিএনপির ঢাকার নির্বাচনী জনসভা বাতিল

বিএনপি আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় নির্ধারিত কেন্দ্রীয় নির্বাচনী জনসভা বাতিল করেছে। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে দলের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ৮ ফেব্রুয়ারির কেন্দ্রীয় সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন ও পরদিন দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা ও বক্তব্য দেবেন। ঢাকায় কেন্দ্রীয়ভাবে যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।

এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে এবং কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগদান করেছেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর