Logo

রাজনীতি

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের মূলোৎপাটন করা হবে : ডা. শফিকুর রহমান

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৩

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের মূলোৎপাটন করা হবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামাতে ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণকে অতীতে যারা সততার প্রমাণ দিয়েছে, বর্তমানেও যারা দিচ্ছে আর যারা দেশবাসীকে অতীতে সত্যের প্রমাণ দিতে পারে নাই এখনো দিতে পারছে না- এই দেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই।’ 

তিনি আরো বলেন, ভোট কারা চাইবে যারা অতীতে বাংলাদেশের মানুষকে অসম্মান করেছে এখন কি করে তারা ভোট চাইবে। জামাতে ইসলাম চাঁদাবাজি দুর্নীতি, মামলা বাণিজ্য করে নাই। মা বোনদের গায়ে হাত দেয় নাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজদের মূল উৎপাটন করা হবে।’

শফিকুর রহমান আরও বলেন, বরিশালে ২১টি সিট নদী ভাঙন এলাকা- আপনাদের উন্নয়ন চাইতে হবে না। ন্যায়ের ভিত্তিতে  কাজ করা হবে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না। আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে উন্নয়ন পৌঁছে দেওয়া। 

শুক্রবার দুপুর  ১২ টায় পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে ১১ দলীয় জোটে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 জামাতে ইসলাম বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইসহাক মিয়ার  সভাপতিত্বে  জনসভায় আরো বক্তব্য রাখেন  বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ও পটুয়াখালী ২ আসনের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও অন্যান্য নেতাকর্মীরা। 

এছাড়াও পটুয়াখালী জেলার ৪টি আসনসহ বরগুনা জেলার ১ আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ডাক্তার শফিকুর রহমান তারা হলেন পটুয়াখালী-১ আসনে ‘আমার বাংলাদেশ’ (এবি পার্টি)র ডা, ওয়াহাব মিনার (ঈগল), পটুয়াখালী-২ আসনে জামাতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা), পটুয়াখালী-৩ আসনের প্রার্থী মুহাম্মদ শাহ আলম (দাঁড়িপাল্লা), পটুয়াখালী-৪ আসনের জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ (খেলাফত মজলিস), রগুনা-১ এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (খেলাফত মজলিস)।

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর